০৬:৪৬ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদী সরকার বিগত ১৭ বছর ধরে বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং সাজাও হয়েছে। আরও অনেক স্বৈরাচারীর বিরুদ্ধেও বিচারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সাজা হয়েছে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু করেছে। সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।’
আরও পড়ুন: সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন হবে।’
এতে জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন