ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাত ১টার মধ্যে যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস


রাত ১টার মধ্যে যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা

দেশের জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে, এবং সরকার মূল্য সমন্বয় করেছে। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য সেপ্টেম্বর মাসজুড়ে বহাল থাকবে। অর্থাৎ, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে এর প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর, ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে মুখোমুখি ইসরায়েল-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সাগরে মুখোমুখি ইসরায়েল-তুরস্ক

ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধজাহাজ ইসরায়েলি নৌবাহিনীর জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এই বিস্ময়কর তথ্যটি ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ‘কান’-এর একটি বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র কান'কে জানিয়েছে যে, ভূমধ্যসাগরে মহড়া ও টহলরত তুর্কি নৌবাহিনীর কিছু যুদ্ধজাহাজ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ইসরায়েলি জাহাজের সম্মুখে উপস্থিত হয়। এ সময় তারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি জাহির করে এবং ইসরায়েলি রণতরীগুলোকে বিকল্প পথ গ্রহণের নির্দেশ দেয়, ফলে সেগুলোকে ঘুরে যেতে বাধ্য করা হয়।

তবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ঠিক কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কিছুদিন ধরে ভূমধ্যসাগরে তুর্কি সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সিরিয়া সংকট এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে প্রবল টানাপোড়েন চলছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবন মানোন্নয়নে সরকারী কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন ও সভা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবন মানোন্নয়নে সরকারী কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন ও সভা

কুড়িগ্রামে সরকারি কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন ও স্ব-সহায়ক দলের এক সভা অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য হলো প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা।

রোববার (৩১ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার চর ভগবতীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সভাটি আয়োজন করা হয়।

সভায় ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে গঠিত স্ব-সহায়ক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনার সময় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার সুরক্ষা এবং সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মসিউর রহমান মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো. আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এবং ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুস সালামসহ প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। যদি সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং সেবাপ্রাপ্তি সহজতর করা হয়, তবে তাদের জীবনমান আরও উন্নত হবে।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও সেবাপ্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এফডিআইডিপি প্রকল্পের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ফ্রেন্ডশিপের এই প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চলসহ মোট ৫২টি চরে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ১৪টি চরে কাজ করা হচ্ছে। প্রকল্পটি দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এসব এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত ডাকাতদের মধ্যে রয়েছেন, উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইছহার ছেলে ফখরুল ইসলাম নাঈম (২১) এবং চট্টগ্রাম বন্দর সল্ট ভোলা ক্রসিং এলাকার মৃত শাহজাহানর ছেলে মো. সাকিব (২২)।

রোববার দিবাগত রাত ৩টার দিকে রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী চেয়ারম্যানের নতুন বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আবদুল আলীম দীর্ঘ ২১ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ছয় মাস আগে দেশে ফিরে আসেন। তার দেশে ফেরার খবর পেয়ে, উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচরের জলদস্যু শাহীনের সহযোগিতায় গত শনিবার একদল ডাকাত রামপুর ইউনিয়নে এসে অবস্থান নেয়। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আবদুল আলীম ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জন মুখোশধারী ডাকাত বসতঘরের কাঠের দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে। এই সময় ডাকাতরা আবদুল আলীম ও তার ছেলে সাইফ আলীকে হাত-পা বেঁধে ও মুখ ঢেকে জিম্মি করে।

পরে ডাকাতরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের আংটিসহ মোট আনুমানিক এক ভরি দুই আনা স্বর্ণালংকার এবং আলমারি থেকে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট ঘরে অবস্থান করে এবং তারপর সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় রংমালা বাজারের পাহারাদাররা সন্দেহজনকভাবে দ্রুত হেঁটে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা সাকিব নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে সাকিব, রামপুরের বাসিন্দা ফখরুল ইসলাম নাঈম ও রিয়াজসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, "সন্দেহজনক অবস্থায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%