০২:২৯ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাত সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এদিন দেশটির ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা বেতনসহ ছুটি পাবেন।
এদিকে, শুক্রবার ঈদে মিলাদুন্নবীর ছুটি হওয়ার কারণে পরের দুদিন, অর্থাৎ শনি ও রবিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি পাবেন দেশটির সরকারি চাকরিজীবীরা। এর পরিণামে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে চাকরিজীবীদের সোমবার (৩১ আগস্ট) থেকে কর্মস্থলে ফিরে আসতে হবে।
হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটি পালিত হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন