ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দখল ও দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র নদ পরিদর্শন


দখল ও দূষণমুক্ত করার দাবিতে ব্রহ্মপুত্র নদ পরিদর্শন

ব্রহ্মপুত্র নদ পরিদর্শন: দখল-দূষণমুক্তের দাবিতে

 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা এবং স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবেশবিদ, নদী গবেষক, পরিবেশকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নদী পরিদর্শন করেছেন। এ উপলক্ষে নদী রক্ষায় একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে জাতীয় যুব দিবসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

 

শনিবার (২৯ আগস্ট) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রাজঘাট থেকে নৌযানে করে নদী পরিদর্শন শুরু করেন তাঁরা। পরবর্তীতে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন হয়ে বন্দর উপজেলার সাব্দী এলাকা পর্যন্ত নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নদীর নাব্যতা, পানির প্রবাহ, তীরবর্তী পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা পর্যবেক্ষণ করা হয়।

বাংলাদেশ নদী ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

 

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে অবৈধ দখল ও দূষণ বন্ধ করা আবশ্যক। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রয়োজনীয় স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করাও জরুরি। বক্তারা বলেন, নদী রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পরিবেশ সংগঠন ও সাধারণ জনগণকে একত্রে কাজ করতে হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির।

 

আরও পড়ুন: বরিশালে অপরাধ প্রতিরোধে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এছাড়া নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, উদ্বোধক তাপশ কর্মকার ও শিপন সরকার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল ওয়াহিদ, ফজলুল হক ভূইয়া, মান্নান ভূইয়া, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বেলাল হোসেন, মোসলেহ উদ্দীন, খাইরুল কবির লাল ও তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৭টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকা সহ দেশের ১৭টি জেলার ওপর সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসাথে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ এম


গণঅভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে: আবু হানিফ

গণ-অভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে পিরোজপুর জেলার পুলিশ লাইনে আয়োজিত গণঅধিকার পরিষদ, পিরোজপুর জেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে, সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে সমঝোতা করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিন। সেই লক্ষ্যে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকতে হবে, মানুষের যেকোনো সমস্যায় এগিয়ে যেতে হবে সবাইকে।

তিনি বলেন, আজ ২৯ আগস্ট, গত বছরের এই দিনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্য বর্বর হামলা করে। সেই হামলায় গুরুতর আহত হয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী। সেই ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আমরা শুনেছি তারা যে প্রতিবেদন দিয়েছিল- সেখানে উল্লেখ করেছিল যে নিজেরা ধাক্কাধাক্কি করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এমন মিথ্যাচার খুবই দুঃখজনক। ৫ আগস্টের পর নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং প্রয়োজনে পুনর্মূল্যায়ন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

আবু হানিফ আরও বলেন, ৭১ এ জামায়াতের ইসলামীর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে, এটা এই দেশের মানুষ ভুলে যায়নি। সুতরাং জামায়াতকে ৭১-এর দায় নিয়েই রাজনীতি করতে হবে। গণ-অভ্যুত্থানের পর জামায়াত সবচেয়ে ভালো মৌসুম পেয়েছে, এই জামায়াতের ফাঁদে পড়ে গণ-অভ্যুত্থানের পর কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে।

পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান খান রাসেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের নেপথ্যে কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ এম


মিসরের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের নেপথ্যে কি?

ইরানের ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কৌশলের অংশ হিসেবে মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বানক মিসরের সংযুক্ত আরব আমিরাত শাখাকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

 মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই শাখা মার্কিন ডলারে সব ধরনের লেনদেন করার ক্ষমতা হারাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বা পক্ষে জনমত ও মতামত গ্রহণের জন্য ৩০ দিনের একটি নোটিশ সময়সীমা খোলা রাখা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক এই মর্মে একটি প্রস্তাব পেশ করেছে। যার মাধ্যমে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে বানক মিসর ইউএই-র করসপন্ডেন্ট ব্যাংকিং সুবিধা বাতিল করা হবে। মার্কিন প্রশাসনের মূল্যায়ন অনুযায়ী, ইরানি শাসকগোষ্ঠীর মার্কিন ডলারে প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকটির আমিরাত শাখাটি একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে এই অভিযানের ঘোষণা দেন।

নতুন এই নির্দেশনা অনুযায়ী মার্কিন ব্যাংকগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বানক মিসর ইউএই-র সঙ্গে সম্পৃক্ত কোনো লেনদেন প্রক্রিয়া সম্পন্ন না করে এবং বিদেশি করসপন্ডেন্ট অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও তদারকি বজায় রাখে।

শুক্রবারের এই ঘোষণায় দুবাইয়ে অবস্থিত ব্যাংক মেল্লির শাখাকেও নিশানা করা হয়েছে এবং এর ব্যবস্থাপক রেজা মোহাম্মদ তাঈদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্যাংক মেল্লি ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের অর্থ লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এছাড়া ইরানের পক্ষে অর্থ পাচারের অভিযোগে হংকংভিত্তিক কামেং ট্রেডিং লিমিটেডকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীনের সাথে সম্পর্কের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বেসেন্ট উল্লেখ করেছেন যে, শান্ত কূটনীতির মাধ্যমেই বেইজিংয়ের সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন এবং প্রতিটি দেশের কাছে তাদের প্রত্যাশার বিষয়টি পরিষ্কার করা হচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ এম


গুজব ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

 

গুজব ও অপপ্রচার মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল করেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। শনিবার অনুষ্ঠিত এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভের সময় তারা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান অপপ্রচার ও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে সংগঠনের নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রকারী কুচক্রী মহল বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। এসব গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিক্ষোভ মিছিল থেকে ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করার পাশাপাশি গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%