০২:২৭ পি.এম
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ন প্রয়োজন রয়েছে বলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানী ঢাকার হোটেল শেরাটনে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেন, আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডায় গিয়ে ভালো করছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এভাবে শিক্ষার্থীদের তৈরি করছে যে তারা বিদেশে গিয়ে ভালো করছে। কিন্তু তাদের কোথা থেকে তৈরি করা হয়েছে সেটি স্বীকৃতি পায় না।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো প্রয়োজন রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক আছেন, যারা বিদেশে বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটি আমাদের ব্যর্থতা। এদিকে আমরা এই বিষয়টিতে দৃষ্টি দিচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন