০১:৫০ পি.এম
দক্ষিণ ইরানের কেশম দ্বীপের একটি বেসামরিক ভবনে মার্কিন সামরিক বাহিনীর দ্বারা শক্তিশালী একটি বোমা আঘাত হেনেছে, এমন দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি শুক্রবার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের ধারণা করা ফুটেজ এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।
ইরানি কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার রাতের হামলার ফলে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলায় এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হয়। তবে পরিবারের অপর দুই সন্তানকে বেঁচে যাওয়ার কথা জানানো হয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণের মতে, হামলায় সম্ভবত ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের একটি বোমা ব্যবহার করা হয়েছে, যা মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত সবচেয়ে বড় বোমাগুলির মধ্যে একটি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য
অস্ত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তের আকৃতি এবং ঘটনাস্থলে পাওয়া গোলাবারুদের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে এটি মার্ক ৮৪ বোমা হতে পারে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, হামলার সময় এবং স্থান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সময়ের সাথে সঙ্গতিপূর্ণ ছিল।
দ্য জেরুজালেম পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ইরানে পরিচালিত হামলার একটি প্রসার আগের রাতে হওয়া হামলার তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তিনি হামলাগুলোকে ব্যাপক এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলার কথা উল্লেখ করেছেন।
ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, হামলার ফলে আশপাশের প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ধ্বংসাবশেষ গর্তের কেন্দ্র থেকে ২০০ ফুটেরও বেশি দূরে ছিটকে পড়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
দ্য নিউইয়র্ক টাইমসের তদন্তে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িটির আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না। হামলার পর ইরানও কোনো সামরিক হতাহতের তথ্য প্রকাশ করেনি।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা বেসামরিক হতাহতের অভিযোগের তদন্ত করছে। হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র এবং বেসামরিক মানুষের নিরাপত্তায় কী ধরনের সতর্কতা নেওয়া হয়েছিল, সে বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা এ–সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করছেন। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।
আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন