০২:০৬ পি.এম
ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।
সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়াও এর্নাকুলামে দুজন, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে, কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজন মারা গেছেন।
এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খুলে দেওয়া হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন