০৭:১৬ এম
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
রোববার (২৩ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে তা দিনের শুরুতেই জানুন।
সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর হোটেল সারিনায় ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় জানা গেল
বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোলের কাজের উদ্বোধন করার জন্য উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিকেল ৪টায় বরিশালের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষ হলে সেখানে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশগ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন