০৫:৩০ পি.এম
বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি, অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে আদালতে আনা হয়েছে। রবিবার, ৯ আগস্ট, বিকেল ৩টার দিকে তাকে আদালতে উপস্থিত করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এদিকে, যদি ডন জামিনে মুক্তি পেয়ে যান তাহলে তিনি তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পুনরায় পলাতক হতে পারেন—এমন আশঙ্কায় তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করা হয়েছে। সিআইডি এই আবেদনে উল্লেখ করেছে যে, দীর্ঘদিন ধরে ডন পলাতক ছিলেন। বর্তমানে, তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
তিনি যদি জামিনে মুক্তি পেয়ে যান তাহলে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণেই ডনের জামিনের বিরুদ্ধে ঘোর বিরোধিতা করে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছে সিআইডি।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
এর আগে, রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে আটক করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পনার ভিত্তিতে হত্যা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন