মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৬ পি.এম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারা দেশে নতুন করে ১ হাজার ৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে এবং মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৫ হাজার ৬০৯ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নের বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম কে মব সৃষ্টি করে অবরুদ্ধ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২ টার দিকে বিদ্যালয় চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার বিশারীঘাটা গ্রামের বি, বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়ে ১ একর ৪৪ শতক জমির ওপরে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে শিক্ষর্থীদের জন্য একটি ক্যান্টিন রুম রয়েছে। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর সেই ক্যান্টিন রুমটি একই এলাকার বাদুরতলা গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে হাছিব হাওলাদার নিজেদের জমি দাবী করে জোর পূর্বক দখল করে নেয়। এবং ভাড়া দিয়ে টাকা আদায় করছে। নতুন করে সোমবার ও তার আগের দিন হাছিব হাওলাদার বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষকদের সাথে অশ্লিন ভাষা ব্যবহার করে তাদের নিকট পূর্বে ক্যান্টিন ভাড়া বাবদ ২ লাখ টাকা দাবী করে টাকা না দিলে প্রধান শিক্ষককে বেঁধে রেখে টাকা আদায় করা হবে মর্মে শাসিয়ে লোকজন নিয়ে স্কুলের সামনে অবস্থান করেন। এ ঘটনার পর পরই ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে সমাধানের জন্য স্থানীয়ভাবে বসার জন্য বলা হয়।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আঃ হালিম, সহকারী শিক্ষক মাসুম হাওলাদার সহ শিক্ষক মন্ডলিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কতিথ হাসিব হাওলাদার ২ দিন ধরে বিদ্যালয়ে লোকজন নিয়ে এসে শিক্ষকদের সাথে হুমকী ধামকি অশ্লিন ব্যবহার এমনকি ছুটির পরে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মুল ফটকে গতিরোধ করে টাকা দাবী করে। শিক্ষার পরিবেশ কে বিনষ্ট করছে। ওই যুবকের এ ধরনের আচারনে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্র/ছাত্রীরা। এ বিষয়ে তারা উদ্ধর্তন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সমাধানের জন্য দাবী জানিয়েছেন।
হাসিব হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিগত আওয়ামীলীগের আমলে তার পৈত্রিক জমি তৎকালীন বিদ্যালয়ের সভাপতি দখল করে রেখে ভাড়া দিয়েছে। গত ৫ই আগষ্টের সরকার পরিবর্তনের পরে তাদের জমি তিনি দখলে নিয়েছেন। বিগত ক্যান্টিন দোকান ঘর) ভাড়ার টাকা প্রধান শিক্ষককে নিকট দাবী করে কোন সমাধান পায়নি।
এ সম্পর্কে বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে অসাদাচারণ করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অধিকার কেউ রাখে না। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে কাগজপত্র দেখে দ্রæত সমাধানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান ।##
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। আর যখন তারা ক্ষমতার বাইরে চলে যায়, তখন নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে।
ক্ষমতায় থাকার সময় তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশের জনগণকে গুম ও নির্যাতনের শিকার করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের মধ্যে বহু সংখ্যক মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে দেখা গেছে।
২০২৪ সালের পরেও আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তারা দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্য বার্ষিকী উপলক্ষে ভাষানী মাজারে পুস্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি ও বাজারজাত করার অভিযোগে এমএম বিআরবি এবং আর.এ.কে ব্র্যান্ড প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে এবং কারখানা সিলগালা করেছে। পণ্যের মান সনদ না নিয়েই এসব গিজার বিক্রি করা হচ্ছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, উত্তর যাত্রাবাড়ীর ৭২/৭/বি/২ বাড়িতে এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ডের গিজার উৎপাদন করা হচ্ছে। পরীক্ষা করে জানা যায়, উৎপাদিত গিজারগুলো মানহীন এবং বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে এসব গিজার উৎপাদন ও বিক্রি করার জন্য সিএম লাইসেন্স নেই।
এছাড়া, প্রতিষ্ঠানটি গ্রাহকদের ধোঁকা দিতে মানহীন গিজার বাজারজাত করতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারখানা সিলগালা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই-এর প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক শিখন সাহা দায়িত্ব পালন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। তাঁর প্রাপ্ত উপহারের মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি এবং আরও বিভিন্ন পণ্য।
দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন করায় লিপিয়ারা ঘরভর্তি উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত। তাঁর পরিবারে খুশির আবহ বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যেও মার্সেলের ঘরভর্তি উপহারের খবর নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর, ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছা. লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ে গ্রাহকদের জন্য ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ক্রেতারা এই সুবিধা পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ