০৪:৩৪ পি.এম
খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় ৫০ মিনিটে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তার দুইজন হলেন– লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।
আরও পড়ুন: মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ হলেন খুলনার শিক্ষা অফিসের কর্মকর্তা
মিডিয়া সেলের সূত্রে জানা যায়, ইসলামপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কথায় অনুসরণ করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন