০৩:৪৫ পি.এম
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ ফজলে খোদা বাবলু (৫১) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ফজলে খোদা বাবলু ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে। তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
পুলিশ জানায়, ২০২৩ সালের ৭ জুন পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা চলাকালে ফজলে খোদা বাবলুসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা হামলা চালান।
এ সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালে ধুনট থানায় মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেছেন, গ্রেফতার ফজলে খোদা বাবলুকে সোমবার সকালে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন