০৮:২৪ পি.এম
চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে টানা ভারী বর্ষণে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে, শেষ তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০৯ মিলিমিটার।
বৃষ্টির ফলে নগরের মুরাদপুর, শুলকবহর, জামালখান, আগ্রাবাদ এবং কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকার সড়কে পানি জমে যায়। এতে সকালবেলা কর্মস্থল এবং নিজ নিজ গন্তব্যে বের হওয়ার সময় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতিও কমে যায়। ফলে অনেক জায়গায় ধীরগতির কারণে যানজট সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেছেন, সাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন