ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সাথে আঁতাত করে সরকারের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র করছে।

তিনি উল্লেখ করেন, "সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকারের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে।" বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস। জনগণ পাঁচ বছরের জন্য তাদের নির্বাচিত করেছে। তিনি বলেন, "আমরা জনগণের সাথে আছি, যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে ৫ বছর পর নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "তাহলে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। আপনারা রাতের আধারে আওয়ামী লীগের সাথে যে আঁতাত করছেন, তা জনগণ বুঝে।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) সখিপুর উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, এএসপি সার্কেল এস এম মামুনুর রশিদ, ওসি মোঃ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা প্রমুখ।

জনাব আযম খান আরও বলেন, "তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট পতিত আওয়ামী সরকারের সময়কার। আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী এক দুই বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে।"

তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "বিগত সরকার আমাদের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। সাত মাসে এই ভঙ্গুর অবস্থার পুনরুদ্ধার করা সম্ভব নয়।" তিনি আরও জানান, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৬ ঘণ্টা করে কাজ করেন, একটু সময় দিন, সকল সমস্যার সমাধান হবে।" এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম এমপি, প্রয়াত সাবেক এমপি শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক এমপি অনুপম শাজাহান জয় এর দাদীর মরদেহ দেখতে যান, পুষ্প মাল্য অর্পণ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শাস্তির কবলে অধিনায়ক মিচেল মার্শ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শাস্তির কবলে অধিনায়ক মিচেল মার্শ

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া ক্রিকেট দল মন্থর গতির বোলিংয়ের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৭ রানে পরাজিত হওয়ার পর, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় এই শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।

অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আগামীকাল জোহানেসবার্গে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার প্রতিনিধি দল। আগামী বুধবার পর্যন্ত তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এই খবরটি নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)।

গত মঙ্গলবার, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ইরান হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য তিনটি শর্ত উপস্থাপন করে।

শর্তগুলো হলো: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যুক্তরাষ্ট্রে আটকে থাকা বা বাজেয়াপ্ত করা ইরানের অর্থ অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্টে’ চলমান যুদ্ধ বন্ধ করতে হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্টো আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইসলামি প্রজাতন্ত্রে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছেন। এই তথ্যটি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি চালু করতে যাচ্ছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


বিসিবি চালু করতে যাচ্ছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের একটি নতুন টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করেছে, যা প্রথম শ্রেণি, লিস্ট 'এ' এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হবে।

নতুন এই টুর্নামেন্টের উদ্বোধনের জন্য আগামীকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

৩ অক্টোবর ‘জাতীয় ক্রিকেট লিগ’ (এনসিএল)-এর চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুমের কার্যক্রম শুরু হবে। এরপর ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে, যা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)-এর আদলে পরিচালিত হবে।

এই প্রস্তাবিত কাঠামোর আওতায় তিনটি ফরম্যাটকে একক ব্যবস্থার অধীনে নিয়ে আসা হবে এবং মালিকানা স্বত্ব করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে।

বিসিবি প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য মালিকানা স্বত্ব প্রদানের বিষয়টি বিবেচনা করছে। এর মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো বোর্ডের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত হতে পারবে।

ডিসেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্ভাব্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অন্তর্ভুক্ত রয়েছে।

ছয় নির্বাচক- হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সাজ্জাদ শিপন, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম ও শামসুর রহমান- ছয়টি দলের সাথে যুক্ত থাকবেন। তারা মূলত দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধুমাত্র সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে অটিজম বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করার জন্য জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল উন্নয়ন এবং উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।

তিনি আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। পাশাপাশি, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%