ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সীমান্তে অভিযান, ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি জব্দ


সীমান্তে অভিযান, ভারতীয় স্কাফ সিরাপ ও বিড়ি জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে টহল এবং গোয়েন্দা কার্যক্রমের ধারাবাহিকতায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার করেছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুলাই ২০২৬ বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর চকবিলগাথুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য চুয়ান্ন হাজার টাকা।

এছাড়া, একই দিনে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযানে যোগ দেয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩,৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার একশত টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মালামলের মোট আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ তিপ্পান্ন হাজার একশত টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে সর্বোচ্চপেশাদারিত্ব এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ফুটবল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন এমপি জাহাঙ্গীরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ এম


নড়াইলে ফুটবল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন এমপি জাহাঙ্গীরের

খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার। এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার সকালে উদ্বোধনকালে তিনি উল্লেখ করেন, "মাদক নয়, খেলাধুলায় হোক তরুণ সমাজের সম্পৃক্ততা। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নড়াইল-১ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বিএনপি নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ এম


পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ

খুলনার পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে একটি গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের আওতায় সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। পাশাপাশি বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন। বারসিকের গদাইপুর ইউনিয়নের সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সিএসও'র সভাপতি শারমিন রহমান, উপজেলা সিএসও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ এবং ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএসও'র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস, ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, কাজী শুভ, প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ। উল্লেখযোগ্য যে, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে "এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও'স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ)" নামক চার বছর মেয়াদি প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদের নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়েছে। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সঙ্গে নতুন অধ্যায় শুরু কাসেমিরোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ এম


মেসির সঙ্গে নতুন অধ্যায় শুরু কাসেমিরোর

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ক্লাবটি।

ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, “আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও উন্নত করা। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে দলে নিতে যে আন্তরিকতা দেখিয়েছে, সেটিই এখানে আসার অন্যতম কারণ।”

গত কয়েক মাস ধরে কাসেমিরোর সঙ্গে ইন্টার মায়ামির আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মায়ামি শহরের জীবনযাত্রাও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

ইন্টার মায়ামির পাশাপাশি ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বেছে নেন এমএলএসের ক্লাবটিকেই।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জেতেন এবং দলের অন্যতম অভিজ্ঞ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ এম


তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াতে পারে।

 

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইরানের ওপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে নতুন আকার নিয়েছে। এই জটিলতার ফলে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরেকটি জলপথ বাব আল-মান্দেব বন্ধ করারও হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা।

এ পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধি পাচ্ছে। দাম চতুর্থ দিনের মতো বেড়ে প্রতি ব্যারেল তেল ৯৫ ডলার পর্যন্ত পৌঁছে গেছে। গত ছয় সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বাড়ছে।

বাজারসংক্রান্ত প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানাচ্ছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৫৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৭.৩৭ ডলারে দাঁড়িয়েছে। একইসাথে ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৪৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪.৪৭ ডলারে উঠেছে। গত মঙ্গলবার জ্বালানি তেলের দাম ২ শতাংশ বেড়েছিল এবং এক সপ্তাহে দাম বেড়েছে ১১ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী টানা ১১তম দিনেও ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তাদের বক্তব্য, এই হামলার উদ্দেশ্য হচ্ছে তেহরানের সেই সক্ষমতা দুর্বল করা, যার মাধ্যমে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অদূর ভবিষ্যতে কোন আলোচনার সুযোগ নেই। তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করারও সতর্কবার্তা দেন, যেখানে পিকঅ্যাক্স মাউন্টেনে অবস্থিত সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথাও উল্লেখ করেন। একইসাথে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তার কঠোর জবাব দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

তেলের বাজার নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের জে হ্যাটফিল্ড বলেন, ‘আমাদের ধারণা, খবরের প্রবাহ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে তেলের দাম প্রতি ব্যারেল ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে ওঠানামা করবে।’ তিনি আরও বলেন, ‘যদি সত্যিই লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে সেটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আমরা এখনো এমন পরিস্থিতি দেখিনি। তবে যদি তা ঘটে, তাহলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে চলে যেতে পারে।’

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে নতুন করে হামলাও সংঘটিত হয়েছে। এটি কাজাখস্তানের অপরিশোধিত তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুটের মধ্যে একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%