০২:১১ পি.এম
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই একটি জাতির ভবিষ্যৎ। তারা আগামী দিনের বাংলাদেশ এবং দেশগড়ার সৈনিক।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি উল্লেখ করেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে।
আরও পড়ুন: টেকনাফে ডাকাত সানাউল্লাহর ঘরে উদ্ধার হলো দুই পিস্তল ও চার রাউন্ড গুলি
তিনি আশা প্রকাশ করেন, যে ছেলে মেয়েরা নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
জুবাইদা রহমান আরো বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা, এবং নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যার গুরুত্ব ভবিষ্যৎ জীবনে স্পষ্ট হবে।
পরিদর্শনকালে তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন