০৮:৫৬ এম
মার্কেটে আসছে সরকারের ৫ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। আজ রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হবে এ সুকুকের নিলাম। এখানে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উভয় ধরনের বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ‘শর্ট টার্ম বিজিআিএস (২৭৩ ডেইস)’ ইস্যু হচ্ছে। এটি ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আইআরআইডিপি-২)’ [Important Rural Infrastructure Development Project on Priority basis-2] এর বিপরীতে ইস্যু করা হবে।
আরও পড়ুন: সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দারের ইন্তেকাল
২৮ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM) এর মাধ্যমে সুকুকের অকশন অনুষ্ঠিত হবে। প্রণীত প্রসপেকটাস এবং শরীয়াহ্ ঘোষণাপত্র ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হয়েছে। প্রসপেকটাস অনুযায়ী, অকশনের মাধ্যমে ৫ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে; যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৭ সালের ২৯ মার্চ।
এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে ২৭৩ দিনে ভাড়া বাবদ মোট ৩৮৫.০৪ কোটি টাকা দেয়া হবে, যা বার্ষিক ৯.৩৬ শতাংশ হিসেবে মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশ নিতে পারবে।
এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইন্সুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য ২৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে Shariah Securities Module (SSM) এ তাদের Sukuk Investor (SI) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন। নতুন বিনিয়োগকারীরা বিডে অংশগ্রহণের জন্য গত ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে SIID খোলার কাজ সমাপ্ত করেছেন। বিডে কৃতকার্য বিডারদের জন্য বরাদ্দ করা সুকুকের পরিমাণ ২৮ জুন বিকেল ৪টায় তাদের স্ব স্ব আইডিতে পাওয়া যাবে।
আরও পড়ুন: টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনা সদস্য গুরুতর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন