০৩:২৭ পি.এম
চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে যাওয়ার সময় আবুল কালাম (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকেই তার খোঁজে পরিবারের সদস্যরা কর্ণফুলীর বিভিন্ন জায়গায় মাইকিং করছেন।
নিখোঁজ যুবক আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
আরও পড়ুন: উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান
এদিন, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হন।
আবুল কালামের ভাই জিসান বলেন, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরতে জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। এরপর সকালেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন খাল ও নদীর বিভিন্ন স্থানে খোঁজ করতে মাইকিং করছেন।
তিনি আরো জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। এ ছাড়া, সে খাল থেকে মাছ ধরতে অভ্যস্ত ছিল।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানিয়েছেন, খবর পাওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন