০২:২২ এম
চাঁদপুর সদর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ হয়ে গেছে। এদের মধ্যে একজনের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা গেলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে ধনাগোদা নদীতে।
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
নিহত বোনের নাম স্বপ্না সরকার (৩৫)। তিনি ওই গ্রামের শম্ভু সরকারের স্ত্রী হিসেবে পরিচিত। তার বাক্প্রতিবন্ধী বোন রানু রানী (৩২) নিখোঁজ রয়েছে।
গোটা গ্রামের গৌর সরকার জানান, তারা দুই বোন ধনাগোদা নদীতে গোসল করতে গিয়েছিলেন। এ সময় স্রোতের মুখে পড়ে ছোট বোন রানু রানী। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার বড় বোন স্বপ্না এগিয়ে যান। এক পর্যায়ে দুজনই নদীর স্রোতে ভেসে যান।
পরে সন্ধ্যায় স্থানীয় লোকজনের মাধ্যমে স্বপ্নার মরদেহ উদ্ধার করা গেলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ রানু রানীর সন্ধান পাওয়া যায়নি। নিহতের স্বজনরা প্রথমে স্বপ্না জীবিত আছে ভেবে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, নিখোঁজ নারীকে খুঁজে বের করার জন্য শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরি দল নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন