০২:২৮ এম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে শান্ত ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ছাড়াও আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সময়ে আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্ত ইসলাম একই গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে বলে জানা যায়।
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার আগেই ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ নামের দুই যুবক একটি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তাৎক্ষণিকভাবে কাছের একটি গাছে আগুন লেগে যায়। সেইসাথে বজ্রপাতে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন