ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে কংগ্রেস নীরব, অন্য দলগুলোর প্রতিক্রিয়া


ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে কংগ্রেস নীরব, অন্য দলগুলোর প্রতিক্রিয়া

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের ঘটনা নিয়ে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস এখন পর্যন্ত নীরব রয়েছে। তবে সিজেপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কয়েকটি বিরোধী দল নিজেদের সমর্থন জানিয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। সেই সাথে, এই দাবিটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সিজেপির প্রধান যুক্তরাষ্ট্রে পড়ুয়া অভিজিৎ দিপকের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তে আলোড়ন তৈরি করলেও কংগ্রেসের নেতারা এখনও এ বিষয়ে নীরব থেকেছেন।

দলীয় সূত্র থেকে যে তথ্য এসেছে, তা অনুযায়ী, কংগ্রেসের অন্যতম অংশের মনে হচ্ছে- সিজেপির পেছনে আম আদমি পার্টির (এএপি) সমর্থন রয়েছে। ফলে, তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের কাজটি করছে।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির উপস্থিতি ব্যাপক। তাদেরকে টেলিভিশন বিতর্কে বেশি সময় দেয়া হচ্ছে এবং রাজধানীতে বিক্ষোভের অনুমতি পাওয়ার বিষয়টি নিয়ে দলটির মধ্যে সন্দেহ রয়েছে। তবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মস বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উল্লেখ না করে বলেছেন, তারা দৃঢ়ভাবে জেন-জি বা জেনারেশন জেডের পাশে রয়েছেন।

গত এক মাসে এনএসইউআই এবং ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস দেশের বিভিন্ন স্থানে ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসই মূল্যায়নসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে ৫০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে বলেও জানায় তিনি। যদিও সিজেপির চলমান বিক্ষোভ নিয়ে কংগ্রেস চুপ জন্য রয়েছে, তাদের মিত্র সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই (এমএল) এবং সিপিআইয়ের (এম) মত দলগুলো এই বিক্ষোভকে স্বাগত জানিয়েছে।

রাজ্যসভার তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে তৈরি এই আন্দোলন তার দল সমর্থন করে এবং এটি সরকারের জন্য একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দিতে পারে। তিনি আরও বলেন, প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, কিন্তু এ বিষয়ে কোনো জবাবদিহি হচ্ছে না।

আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, আরজেডি ও তাদের নেতা তেজস্বী যাদব প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার সবার আছে। লোকসভা সদস্য রাজীব রাই বলেন, এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা। তরুণেরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, যা সরকারের আত্মসমালোচনার কারণ হওয়া উচিত।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

এছাড়া, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, তেলাপোকাদের কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেন, যাদেরকে আমরা দেশের ভবিষ্যৎ এবং ভাগ্যনির্ধারক হিসেবে বিবেচনা করি, তারা নিজেদের যন্ত্রণা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র গরমের মধ্যে রাস্তায় নেমেছেন।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই বিক্ষোভ তরুণদের ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, তাদের দেশবিরোধী আখ্যা দেওয়ার পরিবর্তে মোদি সরকারকে তাদের সমস্যাগুলো সমাধান করা উচিত। আপ তাদের দাবির প্রতি সমর্থন জানায়। প্রধানমন্ত্রীকে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে।

সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বিক্ষোভে সশরীরে যোগ দেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত এবং শিক্ষাব্যবস্থায় চলমান সংকটের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন: দেবিদ্বার বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্স

উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনের জন্য ইরানের সম্পদ ব্যবহারের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। রোববার (৭ জুন) সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষতি ইরানের হামলায় হয়েছে, তার ব্যয় নির্ধারণের জন্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি দলে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, ভবিষ্যতে ইরানের হামলায় সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির মেরামতের জন্যও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

এর আগে, শুক্রবার (৫ জুন) ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ী সিএনএনকে বলেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি চুক্তির জন্য অন্যতম শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য সামনে আসে। তবে, যা সম্পদ পর্যালোচনা করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।

বিশ্লেষকেরা মনে করেন, ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের এই সম্ভাবনা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিচালিত নাজুক যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই সপ্তাহান্তে উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি আবার চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান সফর করেছেন বলে জানা গেছে, যা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির দিকে এগোচ্ছে। তবে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বাস্তবায়ন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


লালমনিরহাটে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই ভাই

লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, যিনি নবম শ্রেণির ছাত্র, এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদি সহ দুই ভাই সাব্বির ও শাওন ধরলা নদীতে গোসলে নামেন। এ সময় হঠাৎ গভীরে ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। কিন্তু তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হয়েছে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। কোনোভাবেই তাদের সন্ধান পেলে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ ব্যাপারে বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের নেতৃত্ব প্রতিযোগিতায় অংশ নেবেন ‘স্টারমার’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


দলের নেতৃত্ব প্রতিযোগিতায় অংশ নেবেন ‘স্টারমার’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তার দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হলে, এতে অংশ নেবেন। দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী রোববার এ বিষয়টি জানিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, স্টারমার ইতোমধ্যেই তার গুরুত্বপূর্ণ সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, নেতৃত্ব নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

এর আগে, উত্তর ইংল্যান্ডের জনপ্রিয় মেয়র জিকিউআই অ্যান্ডজ বার্নহাম গত সপ্তাহে বলেন, নেতৃত্ব নির্বাচন হলে তিনিও এতে অংশ নেবেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রতিযোগিতা শুরু হয়নি।

উপপ্রধানমন্ত্রী জিকিউআই অ্যান্ডজ বার্নহাম রোববার স্কাই নিউজে বলেন, ‘প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলেছেন, যদি প্রতিযোগিতা হয়, তবে তিনি ওই প্রতিযোগিতার অংশ হবেন। এই প্রতিযোগিতা শুরু করতে ৮১ জন এমপি’র স্বাক্ষর প্রয়োজন।’

প্রধানমন্ত্রী চাইলে যে কোনো নেতৃত্ব নির্বাচনের ব্যালটে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হবেন।

রোববার বিবিসি ও দ্য সান পত্রিকা, কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক এমপি’র বরাত দিয়ে জানায়, স্টারমার সপ্তাহের শেষে তার ঘনিষ্ঠ সমর্থকদের ফোন করে বলেছেন যে, প্রতিযোগিতা হলে তিনি ‘লড়বেন।’

দ্য সান জানায়, ‘স্যার কেয়ার তার অবস্থান আরও কঠোর করেছেন এবং মি. বার্নহামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।’ লেবার পার্টির এই প্রবীণ নেতা বার্নহাম ১৮ জুন উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে তিনি আবার এমপি হবেন এবং নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার বিবিসি’র একটি টকশোতে বার্নহাম বলেন, উপনির্বাচনে জয়ী হলে এবং নেতৃত্ব নির্বাচন শুরু হলে তিনি স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর থেকে স্টারমার বারবার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি লেবার পার্টির নেতা হিসেবেই থাকতে চান।

শুক্রবার এলবিসি রেডিওকে স্টারমার বলেন, ‘আমি সরে যাচ্ছি না।’ তিনি আরও বলেন, নেতৃত্ব নিয়ে লড়াইয়ের মাধ্যমে দেশকে ‘বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে’ তিনি চান না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত- সংসদে আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত- সংসদে আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায়, মাত্র কয়েক কার্যদিবসে বিচার সম্পন্ন করে, দেশের বিচার ইতিহাসে এক অনন্য মাইলফলক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, ঘটনার পর ভিক্টিমের পরিবার যখন বিচার পাওয়া নিয়ে চরম সংশয় প্রকাশ করে বলেছিল যে তারা বিচার চায় না, সেখানে সরকারের বিশেষ তৎপরতা, পুলিশের দ্রুততম তদন্ত এবং আদালতের ছুটি বাতিলের অভূতপূর্ব সমন্বয়ে এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী জানিয়েছেন, গত ১৯ মের পল্লবী এলাকায় রামিসা নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর, মাত্র সাত ঘণ্টার মধ্যে পুলিশ মূল দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার ভয়াবহতায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি দল তাৎক্ষণিকভাবে ভিক্টিমের পরিবারের সঙ্গে দেখা করতে যায়। সেই সময় রামিসার বাবা দেশে বিচার ব্যবস্থার প্রতি হতাশা প্রকাশ করে বলেছিলেন যে তিনি বিচার চান না, কারণ অতীতে এজাতীয় ঘটনার বিচার পেতে দীর্ঘ সময় লেগেছে। তবে সরকারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয় যে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

এই প্রতিশ্রুতির আলোকে পুলিশ বাহিনী মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে দুপুর ১২টার মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে এবং একই দিন বিকেলের মধ্যে তা সংশ্লিষ্ট ট্রাইবুনালে পাঠানো হয়।

বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল ১ জুন থেকে নিম্ন আদালতগুলোর ১৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি। তবে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গঠিত বিশেষ ট্রাইবুনালগুলোকে সচল রাখতে, সরকারের অনুরোধে প্রধান বিচারপতি এই ট্রাইবুনালগুলোকে ছুটির আওতাবহির্ভূত রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। মামলার নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং আসামিপক্ষ যাতে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এজন্য রাষ্ট্রপক্ষ থেকে ২৪ মে আসামিদের জন্য ‘স্টেট ডিফেন্স ল ইয়ার’ বা সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

এরপর ঈদের ছুটি শেষে ১ জুন আদালত খোলার দিনেই মামলার অভিযোগ গঠন করা হয়। পরদিন ২ জুন অত্যন্ত দ্রুততার সঙ্গে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং পরবর্তী দুই দিনে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়। শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকার পর, আজ ৭ জুন মাত্র ৪১ মিনিটের রায় পর্যালোচনা ও আদেশ পাঠের মধ্য দিয়ে আদালত মূল আসামি সোহেল এবং তার সহযোগী স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আইনমন্ত্রী মন্তব্য করেন, এই যুগান্তকারী রায়ের মাধ্যমে রামিসার পরিবারের হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

মাও সেতুং-এর ঐতিহাসিক উক্তি স্মরণ করে তিনি বলেন, কিছু মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, আর কিছু মৃত্যু পাখির পালকের মতো হালকা। রামিসার নির্মম মৃত্যু পুরো জাতির বুকে পাহাড়সম ভার হয়ে চেপে বসেছিল, যা এই ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে হালকা হবে।

একইসঙ্গে, রামিসা হত্যাকাণ্ড ছাড়াও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সরকার বিশেষ তদারকি অব্যাহত রেখেছে বলেও জানান আইনমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%