০৬:০৪ পি.এম
লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই ভাই সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, যিনি নবম শ্রেণির ছাত্র, এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদি সহ দুই ভাই সাব্বির ও শাওন ধরলা নদীতে গোসলে নামেন। এ সময় হঠাৎ গভীরে ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। কিন্তু তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হয়েছে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। কোনোভাবেই তাদের সন্ধান পেলে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ ব্যাপারে বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন