০৯:৩৭ পি.এম
কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন কলেজছাত্র কাওসার আলী।
শনিবার (২৫ জুলাই) দুপুরের সময়, ডুবে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পরে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
কাওসার আলী ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু
পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে কাওসার দুই বন্ধুর সঙ্গে ডিসি কোর্টের পুকুরে গোসল করতে যান। কিছু সময়ের মধ্যেই, অল্প সাঁতার জানা কাওসার পানির নিচে ডুবে যান। বন্ধুরা খবর দিলে সাথে সাথে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের জন্য পানিতে প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা জানান, তাদের আবাস পাবনার ঈশ্বরদীতে। বর্তমানে তারা কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া আছেন। ছেলে বেলা ১টার দিকে তার বাবা আফসার আলীর কাছ থেকে ভ্যানভাড়ার টাকা নিয়ে ডিসি কোর্টের পুকুরে গোসল করতে বের হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানিয়েছেন, পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর কাওসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন