০৯:৪০ পি.এম
ভারতের দিল্লিতে কররোচ (তেলাপোকা) জনতা পার্টির আন্দোলন চলাকালীন পানি ও খাবার বিতরণ করায় মোহাম্মদ জুনায়েদ নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দিয়েছে।
পুলিশ ওই ব্যক্তির বাবা ও ছোট শিশু ভাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়; পুলিশ জুনায়েদের বোনের বাড়িতেও হানা দিয়েছে এবং তার শশুর বাড়ির লোকদেরও ধরে নিয়ে গেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন তীব্র আন্দোলন চলেছিল। এই আন্দোলন শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাসে শেষ হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ২৫-৩০ শতাংশ কমেছে
৩৬ দিন যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পানি বিতরণ করে সহায়তা করেছেন অনেক মানুষ, তাদের মধ্যে জুনায়েদ ছিলেন। আন্দোলনের সময় তার পানি বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই তিনি পুলিশের নজরে পড়েন।
জুনায়েদ স্থানীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে বলেছেন, উত্তরপ্রদেশে তার বাড়িতে পুলিশ অভিযান চালায় এবং ওই সময় তার বাবা ও ছোট ভাইকে তারা ধরে নিয়ে যায়। অন্যদিকে, মেরুতে অবস্থিত তার বোনের শশুরবাড়ি থেকে পুলিশ তার বোনের শশুর ও দেবরকেও আটক করে নিয়ে যায়।
জুনায়েদ প্রশ্ন রেখেছেন, 'আমার অপরাধ কি? পানি ও খাবার দেওয়া কি অপরাধ?'
জুনায়েদের পরিবারকে হেনস্তা করার বিষয়ে জানার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) তার প্রতি সংহতি জানিয়েছে। এক্সে একটি পোস্টে সিজেপি বলেছে, অপরাধীদের ধরার বদলে উত্তরপ্রদেশের পুলিশ আমাদের স্বেচ্ছাসেবী মোহাম্মদ জুনায়েদের বাড়িতে গিয়ে তাদের সময় নষ্ট করছে। এখন পুলিশ তার পরিবারকে হেনস্তা করছে। তারা আরও জানিয়েছে, তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা কখনো তাকে ও তার পরিবারকে ভিক্টিম হতে দেবো না।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল প্রজ্ঞাপনের জন্য অর্থ বিভাগে চিঠি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন