০৩:৪৭ পি.এম
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম থেকে এ তথ্য জানানো হয়েছে। ইঙ্গিত করা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে সেবা স্থানান্তরের সুযোগ পাবেন।
সোমবার (২৯ জুন) সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এ বিশেষ নির্দেশনা সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। কিওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তা প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্ল্যাটফর্মটির ব্যাখ্যায় জানানো হয়েছে, যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না হয়, তাহলে তাকে প্রযোজ্য প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কাজ করানো হয়েছে, সেই সময়ের জন্য সমস্ত বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
আরও পড়ুন: কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজ ও দুই মানবাধিকারকর্মী মুক্তি পেলেন
এ কারণে নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র নিয়মিত করার বিষয়ে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে কিওয়া থেকে। তবে একটি ব্যতিক্রম সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ এখনও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
কিন্তু যদি ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হয়, তাহলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসাথে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাঁদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রেও কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখা সময়ের জন্য সমস্ত বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্ল্যাটফর্মটি নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন