ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিনাজপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শুভ গ্রেফতার


দিনাজপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শুভ গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী যুবলীগের সদস্য সামিউল আলিম ওরফে শুভ (২৯) কে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সামিউল আলিম শুভ মৃত নুরু মিয়ার পুত্র এবং ওই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: গোপালগঞ্জের নিয়ন্ত্রণ হচ্ছে দিল্লি থেকে: গোলাম পরওয়ার

পুলিশের সূত্রে জানা যায়, সামিউল আলিম শুভ নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য, যা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমের অন্তর্ভুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে নবাবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সামিউল আলিম ওরফে শুভকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের নিয়ন্ত্রণ হচ্ছে দিল্লি থেকে: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


গোপালগঞ্জের নিয়ন্ত্রণ হচ্ছে দিল্লি থেকে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ নয়, এমন বিশ্বাস জনগণের মধ্যে তৈরি হয়েছে। তিনি দাবি করেন, "দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ।"

রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার আরও বলেন, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় আওয়ামী লীগের সদস্যরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং রাম দা হাতে শো ডাউন প্রদর্শন করছে। এ পরিস্থিতিতে পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। তিনি জানান, "থানাশূন্য হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি এর আগে বাংলাদেশে দেখা যায়নি।" গোপালগঞ্জের এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

শ্রমিকদের মজুরি নিয়ে তিনি বলেন, বর্তমান উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দিতে হবে। তিনি উল্লেখ করেন, চাদাবাজির কারণে শ্রমিক ও মালিকদের মধ্যে চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, "আমরা সামনে মজুরি বোর্ডের মিটিংয়ে এমন দাবি জানাব যাতে শ্রমিক ও শিল্প বাঁচে।"

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংলাপ তৈরি হবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের লং মার্চে জনগণের পূর্ণ সমর্থন অর্জিত হয়েছে। তিনি বলেন, "নতুন করে যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তা মোকাবিলা করতে গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।"

এ সময় তিনি উল্লেখ করেন, জুলাই পরবর্তী রাজনৈতিক ঐক্য এখনও অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের চুক্তি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধুমাত্র বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা/ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।

ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এই চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি, আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড় থাকবে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি ও বয়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগী ও কেমো ডে-কেয়ার এর বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটিটেড-এর মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাঁদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%