১০:৫৬ এম
পর্দার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি অবস্থানে আছেন জয়া আহসান। দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী তার বাড়ির আঙিনায় নিয়মিতভাবে ফল-সবজি চাষ করেন।
জমি তৈরি করা থেকে শুরু করে গাছপালার পরিচর্যা পর্যন্ত সবকিছুই তিনি নিজ হাতে করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত জয়া। দীর্ঘ সময় ধরে তিনি নিজের হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি তৈরি করছেন।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
এক সহযোগীকে সাথে নিয়ে জয়া মাটিতে গোবর সার মেশানোর কাজ করছেন, এদিকে আনন্দের সাথে তিনি অনুরাগীদের নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিচ্ছেন।
ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই তারকা। কেউ তাকে 'মাটির মানুষ' বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন যে তার এমন শারীরিক পরিশ্রমই হয়তো তার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।
সাধারণত তারকারা শরীরচর্চার জন্য জিম বা কঠিন ডায়েটের ওপর নির্ভর করে থাকেন, কিন্তু জয়া এই ক্ষেত্রে ভিন্ন পথে চলেন।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আগেই বলেছিলেন যে, জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোনো সিনেমার কাজ থাকলে মাঝে মাঝে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, ফিট থাকতে নিজের বাগানে নিয়মিত কোদাল দিয়ে মাটি কোপানো এবং চাষবাসের কাজকেই তিনি তার সেরা ব্যায়াম মনে করেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন