১২:২৫ এম
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে, এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এই আহতদের উদ্ধার করার পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো. মামুন জানিয়েছেন, বরিশাল থেকে সিলেটগামী সাগরিকা নামের একটি যাত্রীবাহী পরিবহন যখন বাবলাতলা এলাকায় পৌঁছায়, তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার সময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।
আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী
তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন এবং তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন