ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া


তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া

বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিজের প্রথম ওভারেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে তোপ দাগালেন। আর এতেই অস্ট্রেলিয়া শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে।

তিনি ওভারে দুই উইকেট শিকার করে অজিদের দুই নির্ভরযোগ্য ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে সাজঘরে পাঠিয়েছেন।

ইনিংসের অষ্টম ওভারে কাট করতে গিয়ে বিপদে পড়েন ট্রাভিস হেড। তাঁর ব্যাটের ভেতরের কানায় লেগে বল সোজা ভেঙে দেয় স্টাম্প। ২৬ বলে ২২ রান করে ভালো শুরুর আভাস দিয়েও সাজঘরে ফিরতে হয় এই বাঁহাতি ওপেনারকে।

আরও পড়ুন: সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

তবে শরিফুল সেখানেই থামেননি! একই ওভারে ড্রেসিংরুমের পথ দেখান মার্নাস লাবুশেনকেও।

ভাগ্য অবশ্য বেশ খানিকটা সহায় ছিল না এই অজি ব্যাটারের। তাঁর বল থাই প্যাডে লেগে নাটকীয়ভাবে গিয়ে আছড়ে পড়ে লেগ স্টাম্পে। কোনো রান না করেই গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে তাসকিন আহমেদের গতি আর সুইংয়ের তোপে ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশ প্রথম ব্রেকথ্রু পায়। স্টাম্পের ওপর রাখা তাসকিনের সুইং করা বল খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বসেন প্রায় তিন বছর পর টেস্টে ফেরা অজি ওপেনার ম্যাট রেনশ।

থার্ড স্লিপে ক্যাচ তুলে দেওয়ার আগে তিনি ১০ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন।

আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক

প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ৮ ওভার শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়েছে ৪১ রান, হারিয়ে ফেলেছে ৩টি মূল্যবান উইকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ এম


শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের পৃথক অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) গোল্ড পেস্ট থেকে উদ্ধার করা সোনা, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুলসংখ্যক মোবাইল ফোন, বিদেশি সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে। ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি।

সিআইআইডি সূত্র জানায়, ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এমিরেটসের EK582 ও কাতার এয়ারওয়েজের QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয় একই দিনে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট কলম্বো থেকে ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, রেডমি মোবাইল ফোন এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

সর্বশেষ ১৭ আগস্ট সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে। দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কর্তৃপক্ষ ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন। পরে পরীক্ষায় ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব পৃথক অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা, যা প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য আলোচনা স্থগিত, ট্রাম্পের শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ এম


বাণিজ্য আলোচনা স্থগিত, ট্রাম্পের শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা কানাডার

শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়ে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে শেষ মুহূর্তে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ‘অন্যায্য, অর্থনৈতিকভাবে অযৌক্তিক এবং যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে’।

গত জুলাই থেকে দুই দেশের কর্মকর্তারা একটি চুক্তি করার জন্য নিবিড়ভাবে আলোচনা চালিয়ে আসছিলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৯ আগস্টের মধ্যে কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার (২৮ বিলিয়ন কানাডিয়ান ডলার) মূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

তবে সপ্তাহের শুরুতে ট্রাম্প সাময়িকভাবে ওই শুল্ক স্থগিত করে বলেছিলেন, দুই দেশ এমন একটি বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যা উভয় দেশের জন্যই ‘খুব ভালো’ হবে।

কিন্তু চুক্তির সময়সীমা শেষ হওয়ার কয়েক মিনিট আগে কার্নি বলেন, আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হলেও তা ‘কানাডীয়দের স্বার্থ পূরণের জন্য যথেষ্ট নয়’।

তিনি বলেন, ‘ফলে আজ সন্ধ্যায় আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আলোচকদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি।’

আলোচনা চলার সময় দুই দেশের কর্মকর্তারাই লাভজনক একটি বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং কানাডার গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছিল।

এর বিনিময়ে কানাডার প্রদেশগুলোকে দোকানের তাক থেকে সরিয়ে নেয়া মার্কিন মদ পুনরায় বিক্রির জন্য রাখার অনুরোধ জানিয়েছিলেন কার্নি।

গত বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা চলছে। ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের কর্মসূচি শুরু করলে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশকের মুক্ত বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে।

এখন আলোচনা ভেস্তে যাওয়ায় ১৯৩০ সালের ‘ট্যারিফ অ্যাক্ট’ নামের মহামন্দার সময়কার একটি আইনের আওতায় ট্রাম্পের আরোপ করা নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্কের মুখে পড়বে কানাডা। নতুন শুল্কের আওতায় পড়বে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্য।

পাশাপাশি কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের ওপর আগে থেকেই আরোপিত মার্কিন শুল্কও বহাল থাকবে। এসব গুরুত্বপূর্ণ খাতে শুল্ক প্রত্যাহার বা কমানোর লক্ষ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বাণিজ্য আলোচনা চালিয়ে আসছে কানাডা।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


ইউক্রেনে রুশ হামলায় নিহত ২

ইউক্রেনে শনিবার ভোরে রাশিয়ার পরিচালিত পৃথক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ তথ্য স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। একদিন আগে এক ব্যস্ত শপিং সেন্টারে ঘটেছিল ভয়াবহ হামলা, যাতে বহু মানুষ হতাহত হয়।

কিয়েভের দারনিতস্কি জেলায় একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। কিয়েভ সিটি সামরিক প্রশাসন জানান, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কতা জারি করা হয়েছিল।

এ বিষয়ে খবরটি সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।

অপরদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝ্ঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় এক পুরুষ নিহত এবং আরো চারজন আহত হওয়ার খবর জানিয়েছে ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

শুক্রবার ইউক্রেনে রাশিয়া ধারাবাহিক হামলার ফলে অন্তত ২০ জন নিহত হওয়ার একদিন পর এসব হামলা হয়েছে। শুক্রবার দিবালোকের একটি ড্রোন হামলায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহের একটি শপিং সেন্টারে ১৬ জন নিহত হয়েছিল।

আঞ্চলিক সামরিক গভর্নর ওলেক্সান্দর গানঝা জানিয়েছেন, ওই হামলার পর রাতভর উদ্ধার অভিযান চলেছে। বর্তমানে নয়জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ওই হামলায় ১৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।

জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে, চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসের পরে যেকোনো বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রাশিয়ার হামলা আরও বাড়তি মাত্রা ধারণ করায় ইউক্রেন তার মিত্র দেশের কাছে অতিরিক্ত সামরিক সহায়তা চেয়ে আসছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলার জন্য ইউক্রেনীয় বাহিনী কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

অন্যদিকে, গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ায় পাল্টা হামলা বৃদ্ধি করেছে। মস্কোকে আলোচনা টেবিলে নিয়ে এসে যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করার লক্ষ্যেও এসব হামলা করা হচ্ছে।

তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগগুলো এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়নি। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কিংবা ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে।

জেলেনস্কি এ শর্তগুলো মেনে নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। তার মতামত হলো, এসব শর্ত মেনে নেওয়া হবে আত্মসমর্পণের সমান এবং এতে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার হামলার ঝুঁকির সম্মুখীন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

শনিবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য প্রকাশ করেন।

ডিএমপি জানায়, গ্রেফতার ৪৮২ জনের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয় একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%