১১:৩২ এম
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।
গত বছরের বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
তবে গত বছর জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ১১৪ শিক্ষার্থী। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
আরও পড়ুন: দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আ-হ-ত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদকের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর বাড়িঘরে ভাঙচুর, মালামালে আগুন
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন। অর্থাৎ, এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা, তবে ভোলা জেলা পিছিয়ে রয়েছে।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে অংশ নেওয়া পাঁচটি স্কুলের একজন শিক্ষার্থীও কৃতকার্য হয়নি। পাঁচটি বিদ্যালয়ের মাত্র একজন করে পাস করেছে, একটি বিদ্যালয়ে দুজন এবং অপর একটি বিদ্যালয়ে মাত্র তিনজন পাস করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন