ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা


জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে নতুন একটি সময়সূচি চূড়ান্ত করেছে।

গত ৬ আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরবর্তী সময়ে ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন নেতৃত্ব, পাঁচ শিক্ষার্থী পেলেন দায়িত্ব

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, আমরা সভার আয়োজন করেছিলাম। সভায় নতুন একটি সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুসারে, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।

তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়েছিল, তবে তা কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে শিক্ষা বোর্ডের মাধ্যমে।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

এ বছর মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে।

শিক্ষার্থীরা এই তিন বিষয়ে ৩ ঘণ্টা করে সময় পাবেন।

এদিকে, বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা এ দুই বিষয়ে এক ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা সময় পাবে।

শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের বাংলা পরীক্ষার মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। বোর্ডের এমন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ঠিক তারিখগুলি হল,

আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

বাংলা - ৮ ডিসেম্বর

ইংরেজি - ১০ ডিসেম্বর

গণিত - ১৩ ডিসেম্বর

বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ১৫ ডিসেম্বর

আরও পড়ুন: পোশাক শ্রমিক আন্দোলনের পেছনে সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার চক্রান্ত ফাঁস

সারা দেশে একই রুটিন বা সময়সূচিতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ পেয়েছেন। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তানুসারে, তাকে অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখতে হবে। এছাড়াও, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এতে বলা হয়েছে, ‘মো. আব্দুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র (মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট-এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের প্রযোজ্য ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে।

এই গণশুনানি রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলার পরিকল্পনা রয়েছে।

গণশুনানিতে এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের অনধিক ২০ শতাংশ পাবলিক সেক্টর ইউটিলিটি (পিএসইউ) কর্তৃক ক্রয়ের ট্যারিফ, এমপিপি থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ওপেন অ্যাকসেস ট্যারিফ, ওপেন অ্যাকসেস লেনদেনের জন্য প্রযোজ্য সঞ্চালন ও বিতরণ লসসহ সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ এবং অপারেশনাল প্রসিডিউর নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এছাড়া, গণশুনানিতে এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের জন্য এনার্জি ম্যানেজমেন্ট ও এক্সপোর্টিং চার্জ, বিলিং কাঠামো এবং এনার্জি সেটেলমেন্ট পদ্ধতি নির্ধারণের বিষয়েও আলোচনা হবে।

ইতিমধ্যে, গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে।

বিইআরসি জানিয়েছে, আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে এই গণশুনানির আগে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগের পাশাপাশি তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান গণশুনানিতে অংশ নিয়ে প্রস্তাবের বিষয়ে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলও উপস্থাপন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে অ্যাডমিরাল র‍্যাংক পরিয়ে দেন।

এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান।

আজ রবিবার বিমানবাহিনী সদর দপ্তরে নৌপ্রধানকে এই র‍্যাংক পরানো হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষাসচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ।

এর আগে, গত ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খোন্দকার মিসবাহ উল আজীম। তার মেয়াদ ২০২৯ সালের ২২ জুলাই শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নৌকা ডুবে মাঝিসহ ভাসছিলেন ৯ পর্যটক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


সুন্দরবনে নৌকা ডুবে মাঝিসহ ভাসছিলেন ৯ পর্যটক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

সুন্দরবনের সিংহের টেক এলাকায় ঘুরতে যাওয়ার সময় নৌকা ডুবে মাঝিসহ ৯ পর্যটক পানিতে ভাসছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।

আজ রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন। তাদের ঘোরাঘুরির একপর্যায়ে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠে যেতে শুরু করে। যেকোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তি অনুরোধ জানান।

আনোয়ার সাত্তার আরও বলেন, খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডকে বিষয়টি সম্পর্কে জানায়। ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

ঘটনাসূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আটজন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু বাগেরহাট সদর এলাকার সিংহের টেক এলাকায় পৌঁছানোর পর নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করলে একসময় নৌকাটি ডুবে যায় এবং মাঝিসহ ৯ জন পানিতে ভাসতে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%