০৩:৪৫ পি.এম
সরবরাহ সন্তোষজনক হওয়ার কারণে বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার এবং নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন করার পরে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরেও চালের পাইকারি এবং খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের মধ্যে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
তিনি আরও জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বিপুল পরিমাণ চাল মজুত করা আছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্যও স্থিতিশীল রয়েছে।
এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চাল মজুত ও সরবরাহের ক্ষেত্রে কোন ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতি সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন