০৮:৪৫ পি.এম
‘আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে পৌর কমিউনিটি সেন্টারের পাশের এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি অবরুদ্ধ খালে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক বর্জ্য ও বিভিন্ন আবর্জনা অপসারণের মাধ্যমে খালটির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তদারকি ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের জেলার সমন্বয়ক মো. রাকিবুল হাসান।
কর্মসূচিতে বক্তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে শহরের ড্রেন ও খালগুলো ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এর ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মশার উপদ্রব বাড়ে। পরিবেশ রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ শহর গড়ে তুলতে কেবল পৌরসভা বা প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন