০২:২০ এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে ৯ বছরের শিশু জাহিদুল ইসলাম ওরফে জিহাদের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের মো. জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করতো।
আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রতিবেশী জাহিদ হোসেন সাহেদ জানান, জিহাদ দুপুরের খাবার খেয়ে বসতঘরের সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে বিকেলের ৩টার দিকে সে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়।
স্বজনদের চিৎকার শুনে দুর্ঘটনার স্থান থেকে আমি শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্যোগ নিই। তবে হাসপাতালে যাওয়ার পথেই জিহাদের মৃত্যু ঘটে। পরে সন্ধ্যায় পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, নিহতের পরিবার পুলিশকে ঘটনাটি জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে জাতীয় যুব দিবসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন