০৭:২৯ এম
বরিশাল সফরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানী গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হয় তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের কেন্দ্রবিন্দুতে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্প দ্রুততার সঙ্গে কাজ শুরু করবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলেও আশা করা হচ্ছে।
দলীয় সূত্র জানাচ্ছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগরসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় এবং তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।
এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্ডারোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং উক্ত জনসভায় বক্তব্যও দেন।
আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন