০৬:৫৭ পি.এম
প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মাধ্যমিক স্তরের ৭ম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে।
রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে ঢাকা জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিং এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার কথা জানান।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা এবং বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭টি দলের উদ্যোগ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঘুরে ঘুরে দেখেন।
ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ও ঢাকা জেলা প্রশাসক তাছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন