০৮:৪৭ পি.এম
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। রবিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে 'গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া ছিলেন সাধারণ মানুষের, মাটির সন্তান। এখন বিএনপি সরকার ক্ষমতায়। নতুন এই সরকার চ্যালেঞ্জের মধ্যে আছে, এখানে ফ্যাসিবাদের ষড়যন্ত্র আছে।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সীমান্তে রক্ত ঝড়ছে। 'ভারতের ১২০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি মিলে বিশ্ব শক্তি হতে পারে', আমরা এই বয়ান গ্রহণ করতে রাজি না।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ওপর অনেক গবেষণার অবকাশ আছে। তাঁকে নিয়ে গবেষণা করতে হবে, আবিস্কার করতে হবে, পুনরাবিষ্কার ও র্পুনমূল্যায়ন করতে হবে।
একই সঙ্গে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের গণতন্ত্রের জন্য প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও কাজের কাছে দ্বারস্ত হতে হবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম এবং যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার, সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান প্রমুখ।
আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন