০৭:৫৭ এম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি বড় রূপচাঁদা মাছ জেলের জালে ধরা পড়েছে। এই মাছটির ওজন প্রায় ১ কেজি ৭০০ গ্রাম। মাছটি এফবি জারিফ-১ ট্রলারে ধরা পড়ে। এ ট্রলারের মাঝি ছিলেন দেলোয়ার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে জেলে, মাছ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। পরে মাছটি প্রতি মণ ৯০ হাজার টাকা অর্থাৎ প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৩ হাজার ৮২৫ টাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
মনোয়ারা ফিসের ম্যানেজার সগির বলেন, এ ধরনের বড় আকারের রূপচাঁদা খুব বেশি ধরা পড়ে না। মাছটির আকার এবং গুণগত মান ভালো হওয়ার কারণে বাজারে ভালো দাম পাওয়া গেছে।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
স্থানীয় মাছ ব্যবসায়ী সোহাগ জানান, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময় বেশি থাকে। ভালো মানের হওয়ার কারণে তিনি মাছটি কিনেছেন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে সম্ভবত আরও ভালো দাম পাওয়া যেত। সোহাগ বলেন, মাছটি তিনি ঢাকায় পাঠাবেন।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস এবং ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, রূপচাঁদা উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। এ মাছ গভীর সমুদ্রে বেশি বিচরণ করে এবং সুস্থ সামুদ্রিক পরিবেশের একটি ইতিবাচক নির্দেশক হিসেবে বিবেচিত হয়। বড় আকারের মাছ ধরা পড়া সাগরের জীববৈচিত্র্যের জন্যও একটি ভালো লক্ষণ। তবে খেয়াল রাখতে হবে টেকসই আহরণ যেন নিশ্চিত করা যায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে রূপচাঁদা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। যদি সঠিকভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায়, তাহলে ভবিষ্যতে এ ধরনের মূল্যবান মাছের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন