০৫:৪৫ পি.এম
নাটোর, ১০ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ৫০টি মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন নাটোর পৌর এলাকায়।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এই অনুদান তিনি নিজস্ব তহবিল থেকে প্রদান করেন।
অনুষ্ঠানে দুলু মন্তব্য করেন, ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার। মুসলমান বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু আমরা সবাই বাংলাদেশী। আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশী। বাংলাদেশ হচ্ছে আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।’
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
হুইপ দুলু আরও জানান, ‘এবার রাজশাহী বিভাগে ৩৫১টি মন্ডপে পূজা বেশি হচ্ছে। এটা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারার একটা প্রতিফলন। এজন্য আপনাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেয়া উচিৎ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন