ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কাপ্তাইয়ে ৪০০ কৃষক পেলেন বীজ ও সার


কাপ্তাইয়ে ৪০০ কৃষক পেলেন বীজ ও সার

রাঙ্গামাটি, ১ জুলাই, ২০২৬ : জেলার কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বাসস’কে বলেন, "কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই কৃষকদেরকে কৃষি উৎপাদন বাড়াতে আন্তরিকভাবে কাজ করতে হবে।" তিনি বলেন বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা ধরে রেখে মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং অব্যবহৃত ও পরিত্যক্ত কৃষি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মাত্র দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফল তেহরান পেতে শুরু করেছে। তিনি জানান, অবরোধ প্রত্যাহারের দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। এটি তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

তার মতে, সমঝোতা স্মারকের চতুর্থ ধারা অনুযায়ী, স্মারকলিপি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার শুরু করতে হবে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে তিনি মন্তব্য করেন যে, ৩০ দিনের সময়সীমার অনেক আগেই অবরোধের অবসান হয়েছে। গালিবাফ এই ঘটনাকে ইরানের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই ফলাফল ‘রণক্ষেত্র ও কূটনীতি উভয়ের শক্তির’ প্রমাণ।

গালিবাফ হরমুজের ওপর ইরানের সার্বভৌম অধিকার ছাড়বে না বলেছেন। তিনি এই গুরুত্বপূর্ণ জলপথকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে ব্যাখ্যা করেন। গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি কেবল অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ

 

হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

তিনি জোর দিয়ে জানিয়েছেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটবে না।’

গালিবাফ এই জলপথকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত একটি ঐশ্বরিক উপহার এবং ইরানের ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছেড়ে দেবে না।

বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’

সূত্র: প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


দেশজুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের এক বর্ধিত অংশ উত্তর, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে নারায়ণগঞ্জ, সিলেট ও সন্দ্বীপে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে ৫৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুবিধা দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুবিধা দিল সৌদি আরব

প্রবাসী শ্রমিকদের জন্য সৌদি আরব একটি বড় সুখবর দিয়েছে।

দেশটিতে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র ঠিক করার সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফলে নিয়োগকর্তা এবং শ্রমিকরা এখন প্রয়োজনীয় আইনি কাজগুলো শেষ করতে আরও বেশি সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, মূলত দুই ধরনের শ্রমিকরা এই সুযোগ পাবেন। প্রথমত, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, যেসব শ্রমিক কাজে যোগ দেওয়ার ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি।

শ্রমিক ও মালিক—সবার অধিকার রক্ষা করতে এবং সবাইকে বৈধভাবে কাজের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয় একটি কড়া সতর্কবার্তাও দিয়েছে। বলা হয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে ওয়ার্ক পারমিটের সব ঝামেলা ঠিক না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ কারণে নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই সবাইকে দ্রুত পারমিট নবায়ন বা নতুন করে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%