ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ


হরমুজের সার্বভৌম অধিকার নিয়ে আপস করবে না ইরান: গালিবাফ

 

হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

তিনি জোর দিয়ে জানিয়েছেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটবে না।’

গালিবাফ এই জলপথকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত একটি ঐশ্বরিক উপহার এবং ইরানের ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছেড়ে দেবে না।

বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’

সূত্র: প্রেস টিভি

আরও পড়ুন: ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


দেশজুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের এক বর্ধিত অংশ উত্তর, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে নারায়ণগঞ্জ, সিলেট ও সন্দ্বীপে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে ৫৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে ঘটবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুবিধা দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুবিধা দিল সৌদি আরব

প্রবাসী শ্রমিকদের জন্য সৌদি আরব একটি বড় সুখবর দিয়েছে।

দেশটিতে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র ঠিক করার সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফলে নিয়োগকর্তা এবং শ্রমিকরা এখন প্রয়োজনীয় আইনি কাজগুলো শেষ করতে আরও বেশি সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, মূলত দুই ধরনের শ্রমিকরা এই সুযোগ পাবেন। প্রথমত, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, যেসব শ্রমিক কাজে যোগ দেওয়ার ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি।

শ্রমিক ও মালিক—সবার অধিকার রক্ষা করতে এবং সবাইকে বৈধভাবে কাজের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয় একটি কড়া সতর্কবার্তাও দিয়েছে। বলা হয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে ওয়ার্ক পারমিটের সব ঝামেলা ঠিক না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ কারণে নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই সবাইকে দ্রুত পারমিট নবায়ন বা নতুন করে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


পটুয়াখালীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জেলার বাউফল থানায় ডাকাতি মামলার পলাতক আসামি মো. বাচ্চু সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং সিপিএসসি বরিশালের একটি যৌথ আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযানে যায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা, এবং সে মো. আলম সরদারের ছেলে। র‌্যাব জানায়, গত ২৪ আগস্ট ২০২৫ ইং রাতে বাউফল উপজেলার বাসিন্দা মো. আজাহার জামাদ্দারের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনার পর ভুক্তভোগী বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ডাকাতির ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত বাচ্চু সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, এমনটাই র‌্যাবের দাবি।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাসস’কে জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সীমান্তে ৪ আফগান ড্রোন ভূপাতিত, নতুন সংঘাতের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


পাকিস্তান সীমান্তে ৪ আফগান ড্রোন ভূপাতিত, নতুন সংঘাতের আভাস

পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী দ্বারা পাঠানো চারটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভূপাতিত হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ হলো, আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতেই এমন উসকানিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে, যদি এমন কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে তালেবানকে এর চড়া মূল্য দিতে হবে।

অপরদিকে, পুরো ঘটনার একটি ভিন্ন সঙ্গতি উপস্থাপন করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবী হলো, এটি কোনো উসকানিমূলক অভিযান ছিল না। বরং, আফগান বিমান বাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী দায়েশের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা করেছে।

কাবুল থেকে জানা যায়, হামলাটির ফলে জঙ্গিগোষ্ঠীর ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার পরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তখন থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%