০১:৪১ পি.এম
অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ চালু হওয়া সহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারের অধীনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুর সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেই স্থানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দেশের অন্যতম গ্যাস সমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দীর্ঘকাল ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। এর ফলস্বরূপ শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা জেলার উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।
সমাবেশ থেকে সরকারের কাছে ৬ দফা দাবি প্রকাশ করা হয়। দাবিগুলো হলো- অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাস সংযোগ চালু, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস লাইনের স্থায়িত্ব নিশ্চিত করা, গ্যাসের লোড বৃদ্ধি, জেলার এমএস পাইপ নেটওয়ার্ক পরিবর্তন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং ট্রান্সমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের জন্য ৫০ শতাংশ নিয়োগ নিশ্চিত করা এবং জেলার গ্যাসক্ষেত্র থেকে সরকারের অর্জিত মোট আয়ের ৫০ শতাংশ জেলার উন্নয়ন কাজে ব্যয় করা।
বিক্ষোভ মিছিল ও মানববন্দনে বক্তব্য প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিওপির সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান উবায়দুল্লাহ, ঐক্য সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব আরিফ বিল্লাহ আজীজী, কৃষকদলের নেতা ইউসূফ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা, গৃহিণী লাকি আক্তার, পান্না বেগম, বিজয়নগর উপজেলার জিওপির সভাপতি শাহ আলম প্রমুখ। তাদের সাথে সেই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ভোক্তভোগী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন