০৬:১৬ পি.এম
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করার কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে পিরোজপুরের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ২ টার সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল শুরু করে।
শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিও অফিস চত্বরে এসে সড়ক অবরোধ করে ফেলে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
এই সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে ৩ টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার সহ পিরোজপুর জেলা ছাত্রদলের একটি দল শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।
এবং আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে।
পরে তারা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন