ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যশোরে স্বর্ণের বারসহ দুইজন আটক


যশোরে স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে।

এই অভিযানের সময় ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ কোটি ১৪ লাখ টাকা।

বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান শুরু করে।

আরও পড়ুন: বরিশালে জমি বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

এই সময় ১ নম্বর গেইটের সামনের পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কারের তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। পাশাপাশি, জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা।

এই অভিযানকালে উদ্ধার হওয়া নগদ ৪ হাজার ৮১৫ টাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান এবং তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত অঞ্চলে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।

চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি’র নিয়মিত অভিযান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি দৃঢ় প্রতয়শীল।

আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের সংক্রমণ কিছুটা কমলেও বহু শিশু টিকার বাইরে: বিশেষজ্ঞদের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


হামের সংক্রমণ কিছুটা কমলেও বহু শিশু টিকার বাইরে: বিশেষজ্ঞদের শঙ্কা

দেশে বিশেষ ক্যাম্পেইন শেষ হওয়ার এক মাস পার হয়ে গেলেও হাম পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। টিকাদানের পর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বলা হয়েছে যে, এখনও বহু শিশু টিকার বাইরে রয়ে গেছে বলে বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশেষ করে বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বড় অংশই আগে কোনো টিকা পায়নি। জরুরি ভিত্তিতে তাড়াহুড়ো করে টিকা দেয়ার উদ্যোগ নেওয়া হলেও এখন বাদ পড়া শিশুদের পরিকল্পিতভাবে টিকার আওতায় আনার প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠনের তাগিদ বিশেষজ্ঞরা দিয়েছেন।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর, জরুরি ভিত্তিতে দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করে সরকার। মাসখানেক আগে সেই ক্যাম্পেইন শেষ হলেও মাঠপর্যায়ের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। হাসপাতালগুলোতে এখনও হাম আক্রান্ত শিশুর ভিড় দেখা যাচ্ছে।

মোছা. কারিমা বেগম (৩৮) নামে এক অভিভাবক জানান, ‘ক্যাম্পেইনের সময় মাইকিং শুনেছিলাম, কিন্তু আমার ছোট ছেলেটার তখন জ্বর থাকায় টিকা দেয়াতে পারিনি। ভেবেছিলাম পরে হাসপাতালে বা টিকাদান কেন্দ্রে গিয়ে দিয়ে আসব। কিন্তু এর মধ্যেই ও হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো। আমাদের মতো অনেকেই নানা কারণে ওই সময় টিকা দিতে পারেনি।’

হাসপাতালে ভর্তি আরেক শিশুর বাবা, দিনমজুর মো. রফিকুল ইসলাম (৪৫) বলেন, ‘ক্যাম্পেইনের খবর আমরা ঠিকমতো জানতে পারিনি। দিনে কামলা না দিলে সংসার চলে না, তাই অত খোঁজও রাখা হয়নি। এখন পোলাডার গায়ে গুটি গুটি উঠছে আর তীব্র জ্বর। হাসপাতালে আনার পর ডাক্তাররা বললেন এটা হাম। আগে টিকা দিলে নাকি এমন হতো না।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার কারণে হামের প্রকোপ কিছুটা কমলেও রোগটি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন হাসপাতাল-নির্ভর চিন্তা না করে মাঠপর্যায়ে জোর দেয়ার পরামর্শ তাদের।

এ সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, ‘আমাদের দ্রুত র‌্যাপিড রেসপন্স টিম বাড়াতে হবে। যে রোগীটি হাসপাতালে চলে এসেছে, তার আশপাশের বা এক কিলোমিটার এলাকার মধ্যে অন্য কোনো রোগী আছে কি না, তা দ্রুত শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাম যদি পুরোপুরি দূর করতে হয়, তবে মাইক্রো প্ল্যানিং (ক্ষুদ্র পরিকল্পনা) করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে এবং বাদ পড়া শিশুদের টিকা দেয়া শেষ করতে হবে।’

বিশেষজ্ঞরা মনে করেন, হাম নির্মূলে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও বড় ভূমিকা রাখতে হবে। শিশুদের সময়মতো টিকার আওতায় আনার পাশাপাশি তাদের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের রাস্তার পাশে দুটি বিস্ফোরণে হতাহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


পাকিস্তানের রাস্তার পাশে দুটি বিস্ফোরণে হতাহত ১০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এই তথ্যটি জানিয়েছে।

এ বিষয়ে খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি বলেন, ‘রিমোট-নিয়ন্ত্রিত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে যাত্রীবাহী একটি ব্যক্তিগত পিকআপ ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণে আহতদের জরুরি চিকিৎসার জন্য একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, দ্বিতীয় একটি আইইডি বিস্ফোরিত হয়।’

তিনি আরও জানান, এ ঘটনায় সাত জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪৬০ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪৬০ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছে। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত দিদার, সাধারণ সম্পাদক ডালিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ), ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম। এসময় সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়, যেখানে নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দফতর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন: চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%