১০:২৩ পি.এম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উত্তরণ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত এবং শিক্ষক মো. আব্দুল আওয়াল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সকলেই বলেন, মাত্র এক বছরেই অ্যালামনাই সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিগত সময়ে পাহাড় কাটা ও অপরিকল্পিত নগরায়নে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান
আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন