ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকাজুড়ে আতঙ্ক


সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণীর, এলাকাজুড়ে আতঙ্ক

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বাঘ আকৃতির প্রাণীর দেখা পাওয়ার খবর আসার পর পুরো এলাকায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যার আগে এই প্রাণীটিকে গ্রামটির সড়কের পাশে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি বড় শেয়াল।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ জানান, ওষুধি গ্রামের আমির গঞ্জ বাজারের সড়কের পাশে ভুট্টার জমির মধ্যে দিয়ে বাঘ আকৃতির প্রাণীটি হেঁটে যাচ্ছে। পরে তিনি মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় সেখানে এক দেড়’শের মতো মানুষ জড়ো হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে, প্রাণীটি মাঠের ভিতরের ভুট্টার জমির মধ্যে ঢুকে পড়ে এবং পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় যুবক নুরুজ্জামান বলেন, বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সবাই নিজে নিজে সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে বাচ্চাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মুনসুর রহমান জানান, তিনি এমন একটি ঘটনা শুনেছেন। গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান করেছেন। সন্ধ্যার পর একা চলাচল না করার এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাটোর ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি বন বিভাগ) মো. জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর মতে, এ অঞ্চলে বাঘ বসবাস করে না এবং জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শিয়াল বা এ জাতীয় কোনো প্রাণী হতে পারে।

আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

যদি পরবর্তী সময়ে আবার প্রাণীটিকে দেখা যায়, তাহলে অনুরোধ থাকবে—কেউ যেন প্রাণীটিকে বিরক্ত বা উত্যক্ত না করেন। এই বিষয়টি বন বিভাগকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, নাটোর মূলত কৃষিনির্ভর জেলা এবং সুন্দরবন থেকে অনেক দূরে অবস্থিত। এখানে বাঘ আসার কোন সুযোগ নেই। ভিডিও দেখে এটি বড় আকৃতির শেয়াল মনে হয়েছে। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি এটি বাঘ হত, তাহলে লোকজন দেখলে আক্রমণ করত, কিন্তু তা না করে পালিয়ে গেছে। এর মানে এটি বাঘ নয়। তবে বন বিভাগের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাণীটি আশপাশের জলাভূমি বা ঝোপঝাড় এলাকায় আশ্রয় নিয়ে থাকতে পারে। তবে এটি সত্যিই বাঘ কিনা, সেটি নিশ্চিত করতে তদন্ত করা হবে।

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক বিক্রিতে বাধা, কলেজছাত্রকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


মাদক বিক্রিতে বাধা, কলেজছাত্রকে কুপিয়ে জখম

ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ার কারণে ফারদিন (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে, একই এলাকার তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আহতের পিতা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২২ জুন) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত তানভীর হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আবু হোসেনের ছেলে।

এর আগে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মাস্টার বাড়ির এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত ফারদিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত তানভীর ওই এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে অনেকদিন থেকে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় অভিযুক্ত তানভীর ফারদিনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন বিকেলে ফারদিন খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ সময় ফারদিন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে, তখন হামলাকারী পালিয়ে যায়। পরে ফারদিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোতে একরাতে ৬০ ড্রোন ছুড়ল ইউক্রেন, সব বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


মস্কোতে একরাতে ৬০ ড্রোন ছুড়ল ইউক্রেন, সব বিমানবন্দর বন্ধ

মস্কোতে রোববার (২১ জুন) রাতে, বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনার দিকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এই রাতে রাশিয় плечা রাজধানী মস্কোতে অন্তত ৬০টি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। এ অবস্থায় কর্তৃপক্ষ মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সোমবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ড্রোন আটক করে ধ্বংস করে ফেলেছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় মেয়র জানান, ইউক্রেন থেকে আসা সকল ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর বিভিন্ন সড়কে পড়ে থাকা ড্রোনগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ চলছে। তবে, বাড়তি সতর্কতার জন্য মস্কোর আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে এবং শেরেমেতিওভো, দোমোদেদোভা, ভ্নুকোভো ও ঝুকোভস্কি—রাজধানীর ৪টি বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হচ্ছে।

তার এ বার্তার কয়েক ঘণ্টা পর বিমানবন্দরগুলো আবারও চালু করা হয়।

গত কয়েকদিন ধরে ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলার মাত্রা বৃদ্ধি করেছে। এ হামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্যবস্তু হচ্ছে মস্কোর বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাগুলি। গত সপ্তাহে মস্কোর একমাত্র তেল শোধনাগারে লক্ষ্য করে রাতভর ইউক্রেন ২ শতাধিক ড্রোন নিক্ষেপ করেছিল। কিন্তু সেবারও রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতিকে কারাগারে পাঠালো আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতিকে কারাগারে পাঠালো আদালত

 

মারামারি ও লুটপাটের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) দুপুরে তিনি পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হন। জামিন সংশ্লিষ্ট আবেদন করার পর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এর আগের ঘটনা অনুযায়ী, গত ২৭ মার্চ পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিনের ফলের দোকানে হামলা চালিয়ে মারধর এবং লুটপাটের অভিযোগের প্রেক্ষিতে আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পর সেই মামলায় ছাত্রদল নেতা ফাহাদ আদালতে আত্মসমর্পণ করেন এবং আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানানো হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামি পক্ষে আইন পরিচালনা করছেন অ্যাডভোকেট হুমায়ন কবির ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করছেন সি এস আই মো. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন গঠনে কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের জন্য ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) এই সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দেবেন।

চলতি বছরের ৩রা মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।

২০০৪ সালে একটি স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু করার পর, আজ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। যাদের মধ্যে ৪টি মেয়াদের আগে বিদায় নিয়েছে। তবে সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম দেখা যাচ্ছে।

অবশেষে স্থবিরতা কাটাতে ৫ সদস্যের নতুন সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেই তালিকা থেকেই চূড়ান্তভাবে তিন সদস্যের নতুন কমিশন গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%