ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

আইনি সহায়তায় শ্রমিকরা পেলেন ৭ কোটি ৩ লাখ টাকার ক্ষতিপূরণ


আইনি সহায়তায় শ্রমিকরা পেলেন ৭ কোটি ৩ লাখ টাকার ক্ষতিপূরণ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এ অর্থ আদায় হয় ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

প্রতিবেদন বলছে, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে মোট ৩৬৩ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৩৫৬ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ২৩৭ টাকা। আর ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৭ কোটি ৩ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা

 

২০২৬ ফিফা বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের সেরা রূপ দেখিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। দলের হয়ে পুরো আসরজুড়ে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাবও নিজের করে নেন তিনি।

তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারো সেই একই প্রশ্ন সামনে আসে—আর কতদিন জাতীয় দলের আকাশি নীল-সাদা জার্সিতে দেখা যাবে এই মহাতারকাকে?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। আর এই ঐতিহাসিক বিদায়ি ম্যাচটি অনুষ্ঠিত হবে তারই নিজ দেশ আর্জেন্টিনার মাটিতে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া এবং কোচ লিওনেল স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল গুছিয়ে নিতে পারেন, সেজন্য আরও কয়েক মাস দলভুক্ত থাকতে চান মেসি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই তিনি কোচ স্কালোনিকে পরবর্তী বিশ্বকাপের দলে তাকে না রাখার অনুরোধ জানিয়েছেন।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবদন্তি এই অধিনায়কের বিদায় স্মরণীয় করে রাখতে এক বিশেষ প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস-এর তথ্যমতে, ঘরের মাঠে এই বিশেষ ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন ফুটবলের এই জাদুকর।

মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এছাড়া তার অধীনেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের ক্যারিয়ারজুড়ে যে সাফল্য ও রোমাঞ্চ তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, ঠিক সেভাবেই রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ এক বিদায় চান কোটি ফুটবলপ্রেমী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে দাঁড়াচ্ছে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে দাঁড়াচ্ছে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভেনেজুয়েলা সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির চলমান তদন্ত চলাকালীন এই সিদ্ধান্তের ঘোষণা এসেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্যারাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, কারাকাস জাতিসংঘকে তাদের আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের 'দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের' বিষয়ে জানান দিয়েছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্লাসেন্সিয়া মন্তব্য করেছেন, ‘ভেনেজুয়েলা বিশ্বাস করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কার্যক্রম আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি অসমভাবে বেশি কেন্দ্রীভূত হয়েছে।’

তবে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি জানিয়েছে, তারা ভেনেজুয়েলার প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি।

আইসিসি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তি বন্ধে সম্মিলিত প্রচেষ্টা থেকে সরে যাওয়ার যেকোনো সিদ্ধান্তে আমরা দুঃখ প্রকাশ করছি।’ আদালত জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার কার্যকর করতে এক বছর সময় লাগে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রত্যাহারের পরে ‘সদস্য রাষ্ট্র হিসেবে থাকা অবস্থায় যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে, তা বহাল থাকবে।’

আইসিসি আরও জানিয়েছে, ‘প্রত্যাহারের ফলে এর আগে শুরু হওয়া কোনো অপরাধ তদন্ত বা বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিদ্যমান সহযোগিতার বাধ্যবাধকতার ওপর কোনো প্রভাব পড়বে না।’

ভেনেজুয়েলায় ২০১৪ সাল থেকে বিক্ষোভ দমনের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বর্তমানে আইসিসি তদন্ত চালিয়ে যাচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার পার্লামেন্ট আইসিসির প্রতিষ্ঠার মূল দলিল ‘রোম স্ট্যাটিউট’ বাতিলের উদ্যোগ নিয়েছিল। এর আগে ভেনেজুয়েলার সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আদালত কারাকাসের অফিস বন্ধ করে দেয়।

চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ভেনেজুয়েলার করা অভিযোগও আইসিসি খারিজ করে দেয়।

প্লাসেন্সিয়ার এই ঘোষণা আসে যখন আইসিসির সদস্য দেশগুলো শুক্রবার শীর্ষ কৌঁসুলি করিম খানকে যৌন নিপীড়নের অভিযোগের কারণে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

তার আইনজীবীরা শুক্রবার বলেছেন, অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল বা আইনি পদক্ষেপ নেবেন।

২০২৪ সালে ৫৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক করিম খান গাজা উপত্যকায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন।

২০২৫ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র আইসিসি ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানিয়েছে।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের আইসিসি আদালতে আনা হয়। উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল—কোনো দেশই এর সদস্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ডায়াবেটিস রোগীদের জন্য নতুন ভবনের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


মাদারীপুরে ডায়াবেটিস রোগীদের জন্য নতুন ভবনের যাত্রা শুরু

জেলার শহরের কুলপদ্বি চৌরাস্তা এলাকায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস হাসপাতালের নতুন ৬ তলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি বলেন, "আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে।" নতুন এই ভবন চালু হওয়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর ডায়াবেটিস সমিতির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনটিতে আধুনিক চিকিৎসা সুবিধা, বহির্বিভাগ, পরীক্ষাগার এবং রোগীদের জন্য উন্নত সেবার ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, নতুন ভবন চালুর মাধ্যমে জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে ফের রাশিয়ার ড্রোন হামলা, নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ইউক্রেনে ফের রাশিয়ার ড্রোন হামলা, নিহত দুই

 ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো জানিয়ে বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৪৯ বছর বয়সী পুরুষ এবং অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।’

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, ‘শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’

কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর সিরিজ আক্রমণগুলোর ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রুপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে’।

তিনি জানান, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%