১২:৫৩ পি.এম
ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান।
শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো জানিয়ে বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৪৯ বছর বয়সী পুরুষ এবং অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।’
খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, ‘শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’
কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর সিরিজ আক্রমণগুলোর ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রুপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে’।
তিনি জানান, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন