০৩:৪২ পি.এম
ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। মঙ্গলবার সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সব ধরনের হুমকি ও সামরিক অভিযান বন্ধ করতে হবে।
গালিবাফ আরো বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন