০১:৩০ এম
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাস ও টো ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
টো ট্রাক সাধারণত উদ্ধার কাজে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
মানিসার গভর্নর কার্যালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পায়।
আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পুলিশ তাকে আটক করেছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল নীল রঙের বডি ব্যাগ।
ঘটনাস্থলে উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, নিহতরা নিজ দেশের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কিনা, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয়।
মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কাজ চলছে। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় আমরা হাড়েহাড়ে টের পাচ্ছি ট্রাফিক নিয়ম মেনে চলা কতটা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন